মোঃ রবিউল ইসলাম

মোঃ রবিউল ইসলাম

প্রতিষ্ঠাতা ও পরিচালক - শিক্ষানোভা একাডেমি

স্নেহাস্পদ ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা,

শিক্ষানোভা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে হৃদয়-উৎসারিত একরাশ প্রীতি, শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তোমরা হয়তো অবগত আছো যে, ৫ম থেকে ১০ম শ্রেণির এই সময়টা প্রতিটি শিক্ষার্থীর মেধা বিকাশ ও শিক্ষাজীবনের মজবুত ভিত্তিপ্রস্তর গড়ে তোলার সবচেয়ে মূল্যবান মুহূর্ত। কালের সীমাহীন গণ্ডি পেরিয়ে গতানুগতিক মুখস্থবিদ্যার যুগ শেষ হয়ে এখন মেধা ও সৃজনশীলতার বিকাশই সাফল্যের প্রধান সোপান। শুরু থেকেই শিক্ষানোভা পরিবারের পথচলা—মন, মনন, মেধা, শ্রম, নিষ্ঠা, দক্ষতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও আন্তরিক পরিচর্যার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে সাফল্যের সোনালী শীর্ষে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে।

তোমরা জেনে আনন্দিত হবে যে, প্রতি বছরের ন্যায় আমাদের একঝাঁক কৃতী শিক্ষার্থী স্কুল মূল্যায়ন পরীক্ষা ও এসএসসি বোর্ড পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে আসছে। তাদের এই সাফল্য আমাদের জন্য বয়ে এনেছে পরম আত্মতৃপ্তি এবং অনাবিল আনন্দ। শিক্ষানোভার অতীত সাফল্যমণ্ডিত ইতিহাস, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ঐকান্তিক নিরলস প্রচেষ্টা, সুপরিকল্পিত উন্নতমানের নিখুঁত পাঠদান পদ্ধতি ও অধ্যায়ভিত্তিক রঙিন শিট শিক্ষার্থীদের বরাবরই শীর্ষস্থানে অধিষ্ঠিত রেখেছে।

আমরা আমাদের সর্বোচ্চ মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে এ সাফল্যকে ধরে রেখে আগামী দিনে আরও সুষ্ঠু, সুসংগঠিত ও সুনিপুণ পদ্ধতিতে প্রতিটি ছাত্র-ছাত্রীর মেধা শাণিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারব বলে আমার পূর্ণ বিশ্বাস। মনে রাখবে, সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে অধ্যবসায়। গতানুগতিক সাজেশন-নির্ভর মুখস্থ বিদ্যার বেড়াজাল ডিঙিয়ে নিয়মিত অনুশীলন ও ধারাবাহিক পরীক্ষার মাধ্যমেই পৌঁছতে হবে তোমাদের স্বপ্নের গন্তব্যে।

৫ম থেকে ১০ম শ্রেণির এই শিক্ষাবর্ষের প্রতিটি দিন অত্যন্ত মূল্যবান সময়। সঠিক সময়ে সঠিকভাবে সময়ের সদ্ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। তাই শিক্ষানোভা একাডেমি পরীক্ষার পূর্ব থেকেই সুনির্দিষ্ট পাঠপরিকল্পনা ও পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস শেষ করার নিশ্চয়তা দিচ্ছে। শিক্ষানোভা পরিবারের সক্রিয় সহযোগিতায় শিক্ষার্থীদের মন-মনন-মেধা আরও শাণিত হোক এবং তোমাদের দীপ্ত পদচারণায় মুখরিত হোক জীবনের প্রতিটি পরীক্ষার অঙ্গন। আমরা আমাদের ধারাবাহিক সাফল্য বজায় রাখতে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ।

সকলের শুভ কামনায়- আল্লাহ হাফেজ।

শুভেচ্ছান্তে -

মোঃ রবিউল ইসলাম

প্রতিষ্ঠাতা ও পরিচালক - শিক্ষানোভা একাডেমি

প্রধান সমন্বয়ক ও গণিত প্রশিক্ষক - শিক্ষানোভা একাডেমিক টিম

কারিকুলাম ও শিট গবেষক - এনসিটিবি নতুন পাঠ্যক্রম

সদস্য - বাংলাদেশ গণিত একাডেমি ফোরাম

সংকলক ও সম্পাদক - শিক্ষানোভা এক্সক্লুসিভ শিট সিরিজ

প্রতিষ্ঠাতা - শিক্ষানোভা ডিজিটাল রেজাল্ট ও লার্নিং পোর্টাল

প্রধান মেন্টর - ইনটেনসিভ কেয়ার ও মেধা বৃত্তি উইং

ক্যারিয়ার ও একাডেমিক কাউন্সেলর

পরিচালক - শিক্ষানোভা মডেল টেস্ট ও অলিম্পিয়াড ক্লাব

শিক্ষা উদ্যোক্তা ও সমাজসেবক - জুম্মাপাড়া, নীলফামারী